২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুড়ছড়া দিবস বুধবার

পুড়ে যাওয়া গ্যাস এবং পরিবেশ ও প্রতিবেশ ধ্বংসের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মৌলভীবাজার, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের পাশাপাশি রাজধানীতে বুধবার মাগুরছড়া দিবস পালিত হবে। বিভিন্ন সংস্থা এ উপলক্ষে কর্মসূচি নিয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

১৯৯৭ সালের ১৪ জুন এক ভয়াবহ বিস্ফোরণে মাগুরছড়ায় মজুদ গ্যাস পুড়ে যায়। দুর্ঘটনায় ওই এলাকার পরিবেশ, প্রতিবেশ এবং বণ্যপ্রাণীরাও আক্রান্ত হয়।

তাছাড়া রেল যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ধ্বংস হয়ে যায়।

অক্সিডেন্টাল কোম্পানি মাগুরছড়া কূপে খনন কাজ চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে। পরে কোম্পানিটি বাংলাদেশে তার সম্পদ ইউনিকোলের কাছে বিক্রি করে দেয়। সম্প্রতি ইউনিকোল অপর কোম্পানি শেভরনের সাথে একীভূত হয়েছে।

কিন্তু ওই দুর্ঘটনার জন্য এখন পর্যন্ত কোন ক্ষতিপূরণ দেওয়া হয়নি।