২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজ ভাইকে হত্যার দায়ে পটুয়াখালী আদালত তিনজনকে সোমবার সকালে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পটুয়াখালীর অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান এক জনাকীর্ণ আদালতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

দন্ডপ্রাপ্তরা হচ্ছে--নিহত লাল শরীফের আপন ভাই মোকসেদ আলী শরীফ ওরফে চান মিয়া, মোহাম্মদ শাহিন মিয়া ও মোহাম্মদ মাসুম মিয়া এদের মধ্যে চান মিয়া পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ৩০ জুলাই পটুয়াখালীর সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের সেকান্দার আলী শরীফের দু’ছেলে চান শরীফ ও লাল শরীফ একটি গরুর মালিকানা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে বড় ভাই চান শরীফ ও তার দু’সহযোগি মোহাম্মদ শাহীন ও মাসুম একত্রিত হয়ে নবম শ্রেণীর ছাত্র ছোট ভাই লাল শরীফকে পিটিয়ে ও কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদালত ১৯ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।