পররাষ্ট্রমন্ত্রী ৩ দিনের সফরে আজারবাইজান যাচ্ছেন
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৩৩ তম সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে আজারবাইজান যাচ্ছেন। ১৮ থেকে ২০ জুন এ সম্মেলনে অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ উপলক্ষে মন্ত্রী ১৭ জুন ঢাকা ত্যাগ করবেন।
