২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনবার বিশ্বকাপ শিরোপা জয়ী ইটালিকে মোকাবেলা করতে প্রস্তুত ব্ল্যাক স্টার ঘানা

১৩ ই জুন হ্যানোভারের নাইডেরস্যাচসেনস্ট্যাডিয়ন স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল আসরের ‘ই’ গ্র“পে তিনবার বিশ্বকাপ শিরোপা জয়ী ইটালি নবাগত ঘানার বিরুদ্ধে মাঠে নামবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 12:16 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ইটালি দলে কিছুটা ইনজুরি সমস্যা থাকলেও তা নিয়ে চিন্তিত নয় ইটালির অভিজ্ঞ কোচ মার্সেলো লিপ্পি। ২০০২ সালের বিশ্বকাপ এবং ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ আসরে ব্যর্থতার পর এবার কোচ লিপ্পি তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে একটি সুসংগঠিত দল তৈরি করেছেন।

তবে ইটালির ঘরোয়া লিগ সিরিয়া ‘এ’ তে ম্যাচ গড়া--পেটা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পরার কারণে খেলোয়াড়দের মাঝে কিছুটা অস্থিরতা বিরাজ করছে বলে অনেকে মনে করেন।

১৯৩৪, ১৯৩৮ ও ১৯৮২ সালে আজ্জুরিরা বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার পর থেকে বিশ্বকাপ আসরে তেমন কোনও সফলতার আলো দেখেনি ইটালি।

আলেক্সান্দ্রে ডেল পিয়ারো, ফ্রানসিসকো টট্টি, নেসতা ও ইনজাগিচ কঠিন অনুশীলনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের মত বড় আসরে নিজেদের প্রমাণ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন।

অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ক্যামারুন, সেনেগাল, নাইজেরিয়াকে পিছনে ফেলে আফ্রিকান ফুটবল--পাওয়ার ঘানা এবারই প্রথম বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে খেলা যোগ্যতা অর্জন করেছে।

‘ব্ল্যাক স্টার’ খ্যাত ঘানা ১৯৬৩, ১৯৬৫, ১৯৭৮ ও ১৯৮২ সালে আফ্রিকান নেশন কাপ শিরোপা জয় করে।

ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকায় কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন রেটোমির দুজকভিচ বিশ্বকাপ আসরে তার দল অঘটন সৃষ্টি করবে বলে দৃঢ়তার সাথে জানান।

মাইকেল ইসিয়েন, রাজাক পিমপন, গেইনের মত তারকা খেলোয়াড় রয়েছে ঘানা দলে।