২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের কুয়েত ফ্লাইট ৩৬ ঘন্টা বিলম্বিত, জিয়া’য় বিক্ষোভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়েত ফ্লাইট শুক্রবার প্রায় ৩৬ ঘন্টা বিলম্বিত হয়েছে। এ ঘটনায় ওই ফ্লাইটের যাত্রীদের আতœীয় স্বজন ও দর্শনার্থীরা বিকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ দেখায় ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বিমান সূত্র জানায়, বিমানের কুয়েত-- চট্টগ্রাম-- ঢাকা রুটের ফ্লাইট বিজি ০০৪ বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টায় জিয়া বিমানবন্দরে অবতরণ করার কথা ছিলো। কিন্তু ডিসি -- ১০ উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্র“টি দেখা দেওয়ায় অবতরণের সময়সূচিতে শুক্রবার দিনভর একেক সময়ে একেক রকম দেখানো হয়।  সর্বশেষ এটি সন্ধ্যা ৬ টা নাগাদ অবতরণ করার সময় নির্ধারণ করেও পরে আবার তা পিছিয়ে নির্ধারণ করা হয় রাত ১১টা।

এ ঘটনায় জিয়া বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষমান ওই ফ্লাইটের যাত্রীদের দর্শনার্থী ও আতœীয় স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা বিকালে বিমাবন্দরের ভেতরে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্লোগান দেয়।

এদিকে বিমানের আরেকটি কুয়েত ফ্লাইট বিজি ০৪৩ সকাল ১১ টায় ঢাকা থেকে রওনা দেওয়ার কথা থাকলেও সেটি বিকাল ৪টার দিকে প্রায় পাঁচ ঘন্টা পর জিয়া বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটির আটকে পড়া যাত্রীরাও বিমানবন্দরে বিক্ষোভের সঙ্গে যুক্ত হন।

বিমানের উড়োজাহাজ বহরে এখন পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ -- ২৮ রয়েছে। বিমানের উড়োজাহাজগুলো ২৫ থেকে ৩০ বছরের পুরনো বলে ছোটখাট যান্ত্রিক ত্র“টির কারণে এগুলো প্রায়ই বসে যাচ্ছে। তিনটি মহাদেশের ২৬ টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান ফ্লাইট পরিচালনা করে।