২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা টানাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মর্মান্তিক মৃত্যু

প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে বৃহস্পতিবার রাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে বিশ্বজিৎ মণ্ডল নামের এক ব্রাজিল সমর্থকের। জেলার সিরাজদি খান উপজেলার ইছাপুরা বাজারে এ ঘটে ঘটনা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 04:09 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ষোলো বছরের কিশোর বিশ্বজিৎ ওই রাতে কাজ শেষে দোকানের টিনের চালার ওপর দাঁড়িয়ে ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। সে ওই স্বর্ণের দোকানেই কাজ করতো বলে জানা যায়।

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের মাত্র এক দিন আগে এ ঘটনায় এলাকার ফুটবলপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।