২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নের আইয়ার আলী মিয়াজি জামে মসজিদ থেকে পুলিশ সোমবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 05:37 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

সূত্র জানায়, আইয়ার আলী জামে মসজিদের মোয়াজ্জেম খোরশেদ আলী খুব সকালে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।