প্রস্তুতি ম্যাচে জয় পেল ব্রাজিল, ঘানা, জাপান, আইভরি কোস্ট
শ্বকাপ প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ৪--০ গোলে নিউজিল্যান্ডকে, ঘানা ৩--১ গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে। অপরদিকে হল্যান্ড ১--১ গোলে ড্র করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
জেনেভায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দারুন ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে। ম্যাচে ব্রাজিলীয় তারকা রোনাল্ডো, কাকা ও আদ্রিয়ানো সকলেই একটি করে গোলের দেখা পান।
বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের আগে ভালভাবেই নিজেদের প্রস্তুতি ম্যাচগুলো সম্পূর্ণ করলো ষষ্ঠবার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ল্যাটিন আমেরিকার দল ব্রাজিল।
রোটেনহ্যামে টোটাল ফুটবল খ্যাত হল্যান্ড দল ১--১ গোলে ড্র করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে প্রস্তুতি ম্যাচটিতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন ডাচ তারকা ফিলিপ কোকু, উইস্লি øেজডার ও জিওভ্যানি ভ্যান ব্রঙ্কহর্স্ট।
এদিকে ইডেনবুর্গে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে প্রথমবারের মত খেলার সুযোগ পাওয়া নবাগত আফ্রিকান দল ঘানা ৩--১ গোলে ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে বুঝিয়ে দিল বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরে তারা বড় দলগুলোকে সহজে ছাড় দেবে না।
ম্যাচের প্রথমার্ধে আমামোয়া জিয়ান পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয় গোলটি সুলি মুনতারা এবং তৃতীয় গোলটি করেন মাইকেল এসিয়েন। বিরতির পর দক্ষিণ কোরিয়ার পক্ষে সান্তনাসূচক গোলটি করেন লি ইয়ুল।
ডুসেলডর্ফে জাপান ১--০ গোল দুর্বল প্রতিপক্ষ মাল্টার বিরুদ্ধে জয়লাভ করে। প্রথমার্ধের দ্বিতীয় মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জাপানিজ স্ট্রাইকার কেইজি তামাদা।
ফ্রান্সে চেলসির স্ট্রাইকার দ্রিদিয়ার দ্রোগবার জোড়া গোলে আইভরি কোস্ট ৩--০ গোল ধরাশায়ী করেছে স্লোভেনিয়াকে।
