যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফ’র গুলিতে ১ জন বাংলাদেশী নিহত
বেনাপোলের শার্শায় অগ্রভূলোট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঝাঁউতলা ক্যাম্পের জোয়ানরা সোমবার ভোরে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।
নিহত ব্যবসায়ীর নাম শহীদুল ইসলাম (৩২)। সে শার্শা অগ্রভূলোট গ্রামের আব্দুস সালামের ছেলে।
বিডিআর সূত্র জানায়, বাংলাদেশী গরু ব্যবসায়ীরা ভারতীয় গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু কিনে ইছামতি নদী পার হওয়ার সময় শার্শার অগ্রভূলোট সীমান্তের বিপরীতে বিএসএফ জোয়ানরা এলাপাথারী গুলি বর্ষণ করলে শহীদুল মারা যায়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
