২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডমিলসনের বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিস্যাৎ

ডান গোড়ালিতে আঘাতের কারনে ব্রাজিলের মধ্যভাগের অপরিহার্য খেলোয়াড় এডমিলসনের এবারের বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 02:02 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

গত সপ্তাহে একটি প্রশিক্ষণ ম্যাচে ডান পায়ের গোড়ালিতে আঘাত পাওয়ার পর এডমিলসনের পায়ে স্ক্যান করা হয়। আঘাত বেশ গুরুতর হওয়ায় এবং বিশ্বকাপের আগে তার সেরে ওঠার কোন সম্ভাবনা না থাকায় ব্রাজিল ফুটবল ফেডারেশন জাতীয় দল থেকে এডমিলসনের নাম প্রত্যাহার করে নিয়েছে।

ব্রাজিলের মধ্যভাগের একজন অপরিহার্য খেলোয়াড় হিসেবেই এডমিলসন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। এখন তার পরিবর্তে সাও পাওলোর খেলোয়াড় মিনেইরো অথবা গিলবার্তোকে রক্ষণভাগ সামলাতে মাঠে নামানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচটি খেলে  ব্রাজিল এবারের বিশ্বকাপে তাদের অগ্রযাত্রা শুরু করবে। এরপর অপেক্ষাকৃত কম ফেবারিট অস্ট্রেলিয়া ও জাপানের মুখোমুখি হবে পাঁচবারের এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন।