২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত ৩৫

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার ৭ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পুলিশ জানায়, জেলার মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শুক্রবার ভোরে বগুড়াগামী একটি ট্রাকের সাথে দিনাজপুরগামী জে কে পরিবহনের একটি যাত্রীবাহী কোচের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজমা (২৫), আনোয়ারা (২০) এবং আনোয়ারা (৫০) নামে বাসের তিন মহিলা যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বাসের চালক আব্দুল গফুর (৫০) ও যাত্রী মর্জিনা (৫০) মৃত্যু হয়। এ সময় উভয় বাহনের ৩৩ জন আহত হয়।

দুর্ঘটনায় দুইটি বাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়।

অপর ঘটনায় রংপুর--দিনাজপুর মহাসড়কের পাগলা পীর এলাকায় শুক্রবার ভোরে রাস্তায় দাড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে যাত্রীবাহি একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী রফিকুল ইসলাম (৭০) এবং মমিন (৫০) নিহত হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসের অপর ২ আরোহী আহত হয়।

উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।