নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত
ঢাকা -- সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচরের বিসিক শিল্প নগরীর সামনে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ -- ১১ --০৪৫২) বিসিক শিল্প নগরীর সামনে এসে পৌঁছলে ভৈরব থেকে ছেড়ে আসা আব্দুল্লাপুরগামী অপর একটি বাসের (ঢাকা মেট্রো ঢাকা মেট্রো জ -- ১১ -- ২৩৬৭) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে আব্দুল্লাপুরগামী এরাবিয়ান ট্রান্সপোর্টের চালক ইউসুফকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
