২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৯ জন আহত

এক ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার যশোর - খুলনা মহাসড়কের রাজারহাট ও রূপদিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২৯জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজন পুলিশ, তিনজন আসামী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও ১৮ জন শিক্ষার্থী রয়েছেন। তিনজনকে ঢাকায় এবং ১২ জনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে যশোরের কেশবপুর থানা থেকে পুলিশের পিকআপে তিনজন আসামীকে আদালতে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে রাজারহাট নামকস্থানে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো - ১১ - ০০৮৫) পিকআপকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে কেশবপুর থানার ওসি শামছুল হক ও তার ছেলে শাহিন রেজা, পুলিশ কনস্টেবল আজিজ, আলমগীর ও ড্রাইভার মজিদ এবং আসামী মোস্তফা, আকরাম ও নির্মল আহত হন। তাদেরকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে দুপুরে গুরুতর আহত মজিদ, আলমগীর ও মোস্তফাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আসামীদের বুধবার রাতে কেশবপুরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। 

অপরদিকে, সাড়ে ১১ টার দিকে একই সড়কের রূপদিয়া নামক স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সাথে ঈগল পরিবহনের একটি কোচের মুখোমুখি সংঘর্ষে দু শিক্ষকসহ ২১ জন আহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষাসফরে খুলনা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।