লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ বৃদ্ধ নিহত
লক্ষ্মীপুরে সদর উপজেলার মজুচৌধুরী হাটের কাছে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর সড়কে দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।
নিহত বৃদ্ধের নাম জালাল আহমেদ (৭০)।
পুলিশ জানায়, বালি ভর্তি একটি ট্রাক বুধবার রাতে জালাল আহমেদকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
সদর হাসপাতালে ভর্তির পর জালাল মারা যায়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
