২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের সাথে জড়িত এমপি, মন্ত্রী ও জামায়াত নেতাদের শাস্তি দাবি করেছে নির্মূল কমিটি

জঙ্গি সংগঠন জিএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান এবং তার সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইয়ের মৃত্যুদ-াদেশের প্রতিক্রিয়ায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা মঙ্গলবার বলেছেন, মৌলবাদী খুনীদের সর্বোচ্চ দ- প্রদান ছাড়া আদালতের আর কিছু করার ছিল না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

তারা বলেন, আদালত জেএমবি’র নেতাদের শাস্তি প্রদান করলেও যারা তাদের পৃষ্ঠপোষকতা করেছেন সেসব মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতাদের ব্যাপারে কোনও পদক্ষেপ নেননি।

জঙ্গি তৎপরতার হোতাদের আস্তানা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারীরা গোলাম আজম, নিজামী ও সাঈদীর লেখা প্রচুর বইপুস্তক উদ্ধার করলেও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

নেতারা অপরাধীদের নেটওয়ার্ক, অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং সরবরাহকারীদের সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।