২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে পুলিশের ক্রসফায়ারে জনযুদ্ধের আঞ্চলিক নেতা নিহত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে মঙ্গলবার ভোরে পুলিশের সাথে নিষিদ্ধঘোষিত চরমপন্থি সংগঠন জনযুদ্ধ ক্যাডারদের বন্দুকযুদ্ধের সময় ক্রসফায়ারে একজন আঞ্চলিক নেতা  নিহত হয়েছে। নিহত জনযুদ্ধ নেতার নাম সাইদুর রহমান (৩৫)।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পুলিশ জানায়, মেহেরপুর শহরের মন্ডলপাড়ার একটি বাড়ি থেকে সোমবার গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাইদুর রহমানকে আটক করে। এক পর্যায়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে খোকসা গ্রামের ইট ভাটার কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে ক্রসফায়ারে সাইদুর নিহত হয়।

এসময় পুলিশ ওই স্থান থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

মেহেরপুর থানার এসআই হায়দার জানান, নিহত সাইদুরের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ একধিক মামলা রয়েছে।