২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মুজাহিদের সাক্ষাৎ

সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকাত আজিজ- এর সাথে সাক্ষাত করেছেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 04:38 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বর্তমান সরকারের সমাজ কল্যাণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিশেষ করে দারিদ্র দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ, মহিলা এবং সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়ন, প্রাকৃতিক উৎস এবং জাতীয় সম্পদ সম্পর্কে জামায়াতে ইসলামী বাংলাদেশের মহাসচিব মুজাহিদ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

মন্ত্রী পাকিস্তানে তার পাঁচ দিনের সফরে উইমেনস্ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড হিউমেনিটিস এবং সেভ আওয়ার সোল (এসওএস) পরিদর্শন করেন।

মন্ত্রী ২৫ মে পাকিস্তান গিয়ে রাজধানী ইসলামাবাদে ২৬ থেকে ২৭ এই দুই দিন এশিয়ার ফোরাম অব মিনিস্টারস অব সোশ্যাল ডেভেলপমেন্ট- এর সাথে সভা করেন।

মঙ্গলবার মন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।