২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের নামানোর জন্য সরকারের কি সাজা হবে: শায়খ রহমান

ঝালকাঠির বিচারক হত্যা মামলার রায় ঘোষণার পর জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান বলেন, সরকার আমাদের মাধ্যমে পুরো আলেম সমাজকে ইসলামী আইনের দাওয়াত দেওয়ার জন্য নামিয়ে তাগুতি আইনের আওতায় এনেছে। এজন্য তাদের কি শাস্তি হবে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 01:09 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সোমবার রায় ঘোষণার পর বিচারক জামা’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র প্রধান শায়খ রহমানকে এবং দ-প্রাপ্ত অন্য আসামীদের নিকট জানতে চান তারা নির্ধারিত সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করবে কি না। তিনি বলেন, সেক্ষেত্রে তাদের রায়ের কপি দেওয়া হবে।

উত্তরে শায়খ আরো বলেন, শুরু থেকেই আমরা ইসলামী জুরি বোর্ডের মাধ্যমে বিচারের প্রার্থনা করেছি। কিন্তু সরকার তড়িঘড়ি করে এই রায় দিয়ে নিজেদেরকে রক্ষা করতে চাইছে।

জেএমবি’র সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং অন্যরা কিছু না বললেও ইসলামী জঙ্গিবাদী গান পরিবেশন করে।