২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে রোববার  বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেলুন বিক্রেতা নুরুজ্জামান (৩০) নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 07:18 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিস্ফোরণের তীব্রতায় নুরুজ্জামানের দেহের ছিন্নভিন্ন অংশ প্রায় চারশ’ গজ দুরে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মৃতের ছিন্নভিন্ন লাশ করে।

সূত্র জানায়, রোববার নুরুজ্জামান হেমায়েতপুরের সেতু কেমিক্যাল ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন। এ সময় আকস্মিকভাবে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই নুরুজ্জামানের মৃত্যু হয়।

নিহত নুরুজ্জামানের বাড়ি মুন্সীগঞ্জে। সে দু’বছর ধরে স্থানীয় হাজী আশকর আলীর বাড়িতে তার মাকে নিয়ে বসবাস করতো। বেলুন বিক্রিই ছিল তার পেশা।