২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের জন্য বিপুল পরিমান বল রপ্তানি করেছে পাকিস্তান

জার্মানিতে ৯ জুন থেকে শুরু হতে যাওয়া এবারের ফুটবল বিশ্বকাপে ব্যবহৃত হওয়া বলের বিশাল একটি চাহিদা পূরণ করছে পাকিস্তান। বিশ্বকাপের জন্য পাকিস্তান এবার আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের (১৮৫ মিলিয়ন ডলার) ৫৫ দশমিক আট মিলিয়ন ফুটবল রপ্তানি করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বিশ্বকাপে ফুটবলের চাহিদা পূরণ করতে পাকিস্তানের শিয়ালকোট নগরীর ফুটবল তৈরীর কারখানা এবং শ্রমিকরা দিনরাত কাজ করে যাচ্ছে। এখানকার উৎপাদনকারীরা ক্রেতাদের সময়মত এবং দ্রুত বল ডেলিভারি দেওয়ারও নিশ্চয়তাও দিয়ে থাকেন।  

শিয়ালকোটের শিল্প কারখানা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সারা বিশ্বজুড়ে যে পরিমান ফুটবল ব্যবহার হয় তার ৮৫ ভাগই আসে পাকিস্তানের এই শিল্পনগরী থেকে। পাকিস্তানের কুটির শিল্পের নিউক্লিয়াস এই নগরীতে আন্তর্জাতিক মানের ফুটবলও উৎপাদিত হয়। ক্রেতারাও এখানকার বল পেয়ে খুশি।

শিয়ালকোটের প্রায় ৬০ হাজার অত্যন্ত দক্ষ কারিগর তাদের নিপুন হাতের ছোঁয়ায় অত্যন্ত যতেœর সাথে প্রতিবছর প্রায় ৪০ মিলিয়ন ফুটবল তৈরী করেন যার মূল্য প্রায় ২১০ মিলিয়ন ডলার।

এখানকার ফুটবল তৈরীর ইতিহাস প্রায় শত বছরের পুরনো। শিয়ালকোটের বলগুলোর মূল বৈশষ্ট হচ্ছে এতে দেওয়া হয় হাতের সেলাই। এক হাজারেরও বেশি উদ্যোক্তা এই শিল্পের সাথে জড়িত।

২০ শতকে ব্রিটিশ সেনাদের জন্য ফুটবল তৈরী করার মধ্য দিয়ে শিয়ালকোটের এই হাতে সেলাই করা বলের প্রচলন ঘটে। কিন্তু দেশটির স্বাধীনতা লাভের পর দ্রুতগতিতে এই শিল্পের বিকাশ ঘটতে থাকে এবং অল্পদিনের মধ্যে ফুটবল তৈরীতে বিশ্বে নিজেদের স্থান সুসংহত করতে সক্ষম হয়। আর বর্তমানে বিশ্বের বেশিরভাগ ক্রেতাই নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে ছুটে আসেন শিয়ালকোটে। স্থানীয় রপ্তানীকারকদের সাথে গড়ে তোলেন শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক। 

আশির দশকের কথা, ১৯৮২ ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ‘ট্যাংগো’ বল তৈরী করে শিয়ালকোট নগরী ‘ইন্টারন্যাশনাল সেলিব্রেটি’র মর্যাদা লাভ করে। এপরপরই এখানকার ফুটবল শিল্পের স্থান চলে যায় ধরাছোঁয়ার বাইরে।

শিয়ালকোটের শত বছরের পুরনো এই শিল্প নগরী গত কয়েক দশকে চমকপ্রদ রপ্তানি সংস্কৃতিও গড়ে তুলেছে। পাশাপাশি প্রতিবছর সরকারি রাজস্বখাতের ৮০০ মিলিয়নেরও বেশি রাজস্ব আসে এখান থেকে। শুধু ফুটবল তৈরীই নয়, এখানকার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কারখানাগুলো অন্যান্য খেলার সরঞ্জাম, সার্জিক্যাল যন্ত্রপাতি, চামড়াজাত পণ্য, গ্লাভস এবং বাদ্যযন্ত্রও প্রস্তুত করে আসছে সুনামের সাথে।

তবে এই মুহূর্তে পুরো বিশ্বের মত পাকিস্তানের শিয়ালকোটও বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। পুরো নগরী জুড়ে যেন ফুটবল তৈরীর মহাযজ্ঞ চলছে। বিশ্বকাপকে ঘিরে এখানকার একজন কার্গো এজেন্ট থেকে শুরু করে কাস্টম কর্মকর্তারা পার করছেন ব্যস্ত সময়।