টানা দুদিনের বৃষ্টিতে চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত
টানা দ্বিতীয় দিনের মতো বন্দরনগরী চট্টগ্রামে দুদিনের টানা বৃষ্টিতে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। জেলার বিভিন্ন এলাকার মতো শহরের অনেক স্থানই বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, গত ৪৮ ঘন্টায় সর্বোচ্চ ৩৩৬ দশমিক ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর কেবল শনিবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২৫০ মিলিমিটার।
প্রচ- গরমের মধ্যে বৃষ্টিকে আর্শীবাদ মনে করা হলেও অতিবৃষ্টি নগরবাসীর জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।
আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত প্রদর্শন করার জন্য নির্দেশ দিয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, অবিরাম বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বিলম্বিত হয়েছে। দিনের প্রথম ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে দেড় ঘন্টা পর গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়।
বন্দর সূত্র জানিয়েছে, বৃষ্টির কারণে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ব্যাহত হয়েছে।
