২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর নয়া পল্টনে ব্রাশ ফায়ারে জোড়া খুন

রাজধানীর নয়াপল্টন এলাকায় শনিবার রাতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা গুলি করে একজন ব্যবসায়ীসহ দুজনকে খুন করেছে। নিহতরা হচ্ছেন- ইট ব্যবসায়ী হারুনুর রশিদ (৩৫) ও তার গাড়িচালক মোশাররফ হোসেন (৩০)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 10:51 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে নয়া পল্টনের ৪০/বি বাসার সামনে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। বন্দুকধারীরা খুবই কাছে থেকে ব্রাশ ফায়ার করলে দুজনই গুরুতর আহত হন।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে এ হত্যাকা-ের কারন জানা যায়নি।