নগরীর তেজগাঁওএ গুলিতে ব্যবসায়ী নিহত
রাজধানীর তেজগাঁও রেলওয়ে জাম-ই-মসজিদের সামনে শুক্রবার জুম্মা নামাজের পর অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় বিএনপি নেতা এবং বয়বৃদ্ধ ব্যাবসায়ী হাজী মোহম্মদ তোরাব আলী (৬৫) নিহত হয়েছেন। এসময় অন্য এক বৃদ্ধ লোকও আহত হন।
তিনি তেজগাঁও বাজারের ডিম, মুরগী ও কলা ব্যাবসায়ী। তিনি ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি এবং রেলওয়ে জামে মসজিদ কমিটির সহ সভাপতি।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতলীর হাজী তোরাব আলী তেজগাঁও থানার স্টেশন রোডের ৩২/১/ক এর বাসিন্দা। পরিবারের সদস্যরা জানায় তিনি সাত ছেলে এবং এক মেয়ের বাবা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মা নামাজের পর মসজিদের সামনে বেড়িয়ে এলে চার পাঁচজন অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ করে তার উপর গুলি চালায়।
৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ আব্দুল হালিমও এসময় গুলিবিদ্ধ হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিহতের ছেলে শুক্কুর আলী অভিযোগ করে বলেন, রেলওয়ে জাম-ই-মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে এই হত্যাকা- ঘটনানো হয়েছে।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে দুপুর ২টা ২০ মিনিটে হাসপাতালে তোরাব আলীর মৃত্যু হয়।
৩৯ ওয়ার্ড কমিশনার এবং বিএনপি’র নেতা আনোয়ার হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বিডিনিউজকে জানান, তিনি এ হত্যার ব্যাপারে কোন কিছু জানেন না।
