২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মিভূত

কুমিল্লার দাউদকান্দি বাজারে এক অগ্নিকা-ে কমপক্ষে ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা শুক্রবার একথা জানায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 01:03 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

দমকল বাহিনী এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, দাউদকান্দি বাজারের একটি ঔষধের দোকান থেকে বৃহস্পতিবার রাতে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যেই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দাউদকান্দি বাজারের ব্যবসায়ীরা বিডিনিউজকে জানান, এই অগ্নিকা-ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।