২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত চলে যাওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনির ১৯৫০ ফুট নিচে আটকা পড়লেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভিতরে ১৯৫০ ফুট নিচে প্রায় আধঘন্টা আটকা পড়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 10:26 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

একটি সূত্র জানায়, কয়লাখনির অন্ধকার এবং দমবন্ধ করা পরিবেশের মধ্যে আটকে থাকায় জ্বালানি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েছেন।

উপদেষ্টার ঘনিষ্ঠ অপর একটি সূত্র জানায়, কিছুসময় পর তিনি এ  অবস্থা থেকে মুক্তি পান।

যদিও তিনি বলেন, ২০ মিনিট পর জেনারেটর চালু হয়।

উপদেষ্টার সরকারি সফর হলেও বিদ্যুতের এ ত্রুটি দেখা যায়। তার এ সফর সম্পর্কে বিদ্যুত বিভাগের সকল কর্মকর্তা আগে থেকেই অবগত ছিলেন। 

জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন।

পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে এজন্য উপদেষ্টা পরে বড় পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষকে তাৎক্ষণিক বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করার নির্দেশ দেন।

একজন কর্মকর্তা বলেন, এ ঘটনার ফলে খনির ভিতরে শ্রমিকরা কিভাবে কাজ করে উপদেষ্টা সে অভিজ্ঞতাটাও সঞ্চয় করলেন।