২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার নিখোঁজ, চিকিৎসকের কাছে সন্ত্রাসীদের ১০ রাখ টাকা দারি

চট্টগ্রাম সমুদ্র বন্দরের হারবার মাস্টার রহমত উল্লাহ বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। বিকেল ৪ টার দিকে তিনি বন্দরের রেডিও কন্ট্রোল রুমে বার্তা পাঠান, এক দল সন্ত্রাসী তাকে নগরীর আগ্রাবাদের সিজিএস কলোনিতে আটকে রেখেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ওই বার্তা পাঠানোর পর থেকে রেডিও কন্ট্রোল রুমের সাথে তার আর কোনও যোগাযোগ হয়নি এবং তার সেল ফোনটিও বন্ধ রয়েছে।

ডাবল মুরিং পলিশ রাত ৮টার দিকে কলোনিতে তল্লাশি চালিয়েও তার কোনও সন্ধান পায়নি। এবং কোনও ক্লুও বের করতে পারেনি।

অবশ্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে।

এদিকে নাসির নামে অপর এক সন্ত্রাসী চট্টগ্রাম বন্দরের চিকিৎসক শহিদুল্লার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

পুলিশ জানায়, নাসির টেলিফোনে ওই চাঁদা দাবি করে এবং না দিলে তার সন্তানদের হত্যার হুমকি দেয়।