২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে গলাটিপে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অষ্টজংগল গ্রামে অজ্ঞাত সন্ত্রাসীরা বুধবার ভোরে এক ব্যবসায়ীকে গলাটিপে হত্যা করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 01:49 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নিহত ব্যবসায়ীর নাম সানু মিয়া (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল সন্ত্রাসীরা সানু মিয়াকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে অষ্টজংগল এলাকার একটি খাদ থেকে সকালে তার লাশ উদ্ধার করা হয়।

পূর্ব শত্রুতার জের ধরে সানুকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের সদস্যরা ধারণা করছেন।