পটুয়াখালীতে ১৮ বছর পর নুরুল হক দারোগা হত্যা মামলার রায় ৭ জুন
দীর্ঘ ১৮ বছর পর পটুয়াখালীর চাঞ্চল্যকর নুরুল হক দারোগা হত্যা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে।
পটুয়াখালীর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের কৌসুঁলীদের যুক্তিতর্ক শোনার পর রায়ের এই তারিখ ঘোষণা করেন।
এসময় আদালতে ১১৫ বছর দ-প্রাপ্ত আন্তঃদেশীয় কুখ্যাত ডাকাত সর্দার মকিম গাজীসহ অপর আসামীরা উপস্থিত ছিল।
আদালত সূত্র জানায়, ১৯৮৯ সালের ২৯ এপ্রিল রাতে কুখ্যাত ডাকাত মকিম গাজীর নেতৃত্বে আসামীরা পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান ও পুলিশের সাবেক ইন্সপেক্টর নুরুল হক ওরফে নুরুল হক দারোগাকে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এইদিন রাত সাড়ে ৯টার দিকে আসামীরা পুলিশের পোষাক পরে নিহতের বাসভবনে প্রবেশ করে এই হত্যাকা- ঘটায় বলে মামলার বিবরণে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২৩ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে। ওই আসামীদের মধ্যে হাসেম মৃধা ও রকমান ফকির নামে দুইজন ইতোমধ্যে মারা গেছে এবং খোকন মৃধা নামের একজন আসামী এখনও পলাতক রয়েছে।
৩৪ জন স্বাক্ষীর মধ্যে চারজন স্বাক্ষী মৃত্যুবরণ করায় বাকি ৩০ জনের মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।
এই মামলার প্রধান আসামী মোহাম্মদ মকিম উদ্দিন গাজী ওরফে মকিম গাজী দেশের বিভিন্ন জেলায় সংগঠিত হত্যা ও ডাকাতি মামলার রায়ে ইতোমধ্যে ১১৫ বছর সশ্রম কারাদ- ভোগ করছে। মকিম গাজী ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকার একটি কোর্ট হাজত থেকে দুইবার পালিয়েছিল।
