২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় এইচএসসি পরীক্ষার্থী অপহরণ

পাবনার আটঘরিয়ায় সশস্ত্র সন্ত্রাসীরা এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে। পুলিশ বুধবার একথা জানায়।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 11:04 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

অপহরণকৃত পরীক্ষার্থীর নাম নারগিছ পারভীন। সে আটঘরিয়া উপজেলার মাঝপাড়া ইউনিয়নের হারলপাড়া গ্রামের আহমেদ আলীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারগিছ মঙ্গলবার আটঘরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনযোগে বাড়ি ফিরছিল। নারগিছ চাঁদভা বাজারের স মিলের কাছে পৌঁছলে একই উপজেলার হাপানিয়া গ্রামের আফজাল ও নাজিম উদ্দিন দুইটি মোটরসাইকেল নিয়ে নছিমনের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে তাকে অপহরণ করে।

এ ব্যাপারে আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।