ইসলামী বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা অব্যাহত, উপাচার্যের অপসারণ দাবি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার টানা পঞ্চম দিনে উত্তেজনা অব্যাহত থাকে। বিভিন্ন ছাত্র সংগঠন উপাচার্যের অপসারণের দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সূত্র জানায়, ছাত্রলীগ বেলা ১১টায় ক্যাম্পাসে মিছিল বের করে এবং উপাচার্যের অপসারণের দাবিতে তার অফিস ঘেরাও করে। প্রতিবাদ সভায় ছাত্রলীগ উপাচার্যের অপসারণের দাবিতে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী চত্ত্বর ও ঝিনাইদহ শাপলা চত্ত্বরে মানব বন্ধন কর্মসূচির ঘোষণা দেয়।
ছাত্র শিবিরও ক্যাম্পাসের বর্তমান পরিস্থিরি জন্যে উপাচার্যকে দায়ি করে। সোমবার এক সভায় তারা উপাচার্য অধ্যাপক এম রফিক আলম ও প্রক্টর অধ্যাপক ড. আলী নূরের সমালোচনা করেন।
তারা বলেন, ‘উপাচার্য এবং প্রক্টর এই পরিস্থিতির জন্যে দায়। তাদের নির্দেশেই আইন ভঙ্গ করে গণ নিয়োগ করা হয়েছে।
গ্রীষ্মকালীন ছুটির পর কর্তৃপক্ষ প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণা দিলেও মঙ্গলবারের ক্যাম্পাস ছিল অচল। নতুন নিয়োগপ্রাপ্ত কেউ যোগ দিতে পারেনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এএসএম আনোয়ারুল করিম, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার (কুষ্টিয়া) এবং সহকারী জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এবং কুষ্টিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ এবং বিডিআর মোতায়ন করা হয়েছে।
