লক্ষ্মীপুরে ডায়রিয়ায় ২ জনের মৃত্যু, আক্রান্ত দেড় সহস্রাধিক
লক্ষ্মীপুরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় এখানে মহিলাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত হয়েছে দেড় সহস্রাধিক।
ডায়রিয়ায় মৃত ব্যক্তিরা হচ্ছে--সদর উপজেলার কুশাখালীর মদনা গ্রামের মঈন উল্যা (৪৫) ও পুকুরদিয়া গ্রামের রোজিনা আক্তার (২৪)।
সরকারিভাবে ৭শ’ ৮৬ জনের আক্রান্তের কথা স্বীকার করা হলেও বেসরকারিভাবে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি বলে জানা যায়।
এদিকে প্রচ- খরা, অব্যাহত অসহনীয় তাপদাহে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সঙ্কট বিরাজ করছে। এর পাশাপাশি খাবার স্যালাইনেরও সঙ্কট দেখা দিয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গোটা জেলায় ৫০টি মেডিক্যাল টিম কাজ করছে।
