২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশসমূহের জন্যে ‘কমনওয়েথড ফান্ড’ গঠনের প্রস্তাব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন কমনওয়েলথভূক্ত উন্নয়নশীল দেশসমূহের জন্যে একটি ‘কমনওয়েলড ফান্ড’ গঠনের প্রস্তাব করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

রোববার সুইজারল্যান্ডের বাণিজ্যিক নগরী জেনেভায় কমনওয়েলথভূক্ত দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এ প্রস্তাব দেন।

তিনি বলেন, কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশসমূহের স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই ফান্ড গঠন করা অত্যন্ত জরুরী।

উন্নত বিশ্বের অধিকাংশ দেশের জনসংখ্যা বৃদ্ধির হার শুণ্য’র কোঠায় অন্যদিকে উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। ফলে এসব দেশ হতে উন্নত দেশসমূহে অভিজ্ঞ ও দক্ষ স্বাস্থ্য কর্মী পাঠানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এ ছাড়া এ উদ্যোগের ফলে স্বাস্থ্যকর্মী প্রেরণকারী এবং স্বাস্থ্যকর্মী গ্রহণকারী উভয় দেশসমূহ লাভবান হবেন বলে স্বাস্থ্যমন্ত্রী তার প্রস্তাবের স্বপক্ষে জানান।

পাকিস্তান ও ভারতের স্বাস্থ্যমন্ত্রীসহ কমনওয়েলথভূক্ত উন্নয়নশীল দেশের মন্ত্রীরা বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর এ প্রস্তাবের ভূয়ষী প্রশংসা করেন এবং প্রস্তাবের প্রতি তারা সমর্থন ব্যক্ত করেন।

৫৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগদানের জন্যে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বাধীন চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বর্তমানে জেনেভা সফরে রয়েছেন।