২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি সংস্কার বোর্ড আবাদি জমি সংকোচনের আশংকা করছে

পর্যাপ্ত নীতি ও আইনের অভাবে দেশের আবাদি জমির পরিমান দিন দিন হ্রাস পাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

ভূমি সংস্কার বোর্ড এবং  বেসরকারি সংস্থা ‘সমতা’র উদ্যোগে সোমবার বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এ আশংকা প্রকাশ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার উপস্থিত ছিলেন।

উপস্থাপিত ধারণাপত্রে এক দশকের পুরনো তথ্য লক্ষ্য করা যায়।

ভূমি প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, চাষযোগ্য জমি রক্ষা করার জন্য আমাদের যথেষ্ট আইন রয়েছে। কিন্তু অভার রয়েছে এ সব আইন প্রয়োগে।

উপমন্ত্রী দুলু বলেন, গৃহায়ণ এবং ভূমি সংক্রান্ত আইনসমূহ যথাযথভাবে মেনে না চলার প্রবনতা রয়েছে।

তিনি গ্রামাঞ্চলের ফসলি জমি রক্ষা করার জন্য নতুন আইন প্রণয়ন করার কথা উল্লেখ করেন।

কর্মশালায় উপ -- কমিশনার, বিভিন্ন সচিবালয়ের সরকারী কর্মকর্তা, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উন্নয়ন কর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এতে অন্যান্যর মধ্যে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম, পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও ঢাকা বিভাগীয় কমিশনার  মো. আলিমুশ্বান আলোচনা করেন।