সাভারে গার্মেন্টস শ্রমিক -- মালিক সংঘর্ষ, কারখানায় অগ্নি সংযোগ, আহত
সাভারের আশুলিয়ায় সোমবার দুপুরে গার্মেন্টস শ্রমিক ও মালিকপক্ষের সংঘর্ষে অন্তত: ৫০ জন আহত হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এক পর্যায়ে একটি গার্মেন্টসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া অগ্নি সংযোগ করা হয় ১০ -- ১২ টি গাড়িতে।
প্রত্যক্ষদর্শি জানায়, দেনা -- পাওনা নিয়ে ইউনিবাস নিটিং সোয়েটার ফ্যাক্টরীর শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার বেলা ১২ টার দিকে শত শত শ্রমিক কাজ বন্ধ করে রাস্তায় নেমে এলে মালিক পক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে শ্রমিক অসন্তোষ আরো চরমে ওঠে।
সংঘর্ষের জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা আশুলিয়া সড়কে ১০ -- ১২ টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর পর তারা ওই সোয়েটার কারখানার প্রধান ফটক ভেঙে ভবনটিতে ধরিয়ে দেয় আগুন। সংঘর্ষের সময় টঙ্গী -- আশুলিয়া সড়কে সৃষ্টি করা হয় অবরোধ। ফলে ওইসব এলাকায় ব্যাপক সংখ্যক যান চলাচলে বিঘœ ঘটে।
ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে।
