টাঙ্গাইরের সখিপুরে অনির্দিষ্টকালের হরতাল শুরু
টাঙ্গাইলের সখিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) এর অপসারণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হরতাল শুরু হয়েছে।
বুধবার ‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’র আহবানে এই দুই দাবি আদায়ের জন্য ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়।
সখিপুরের শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাজারের দোকান পাট বন্ধ রয়েছে। উপজেলার রাস্তায় খুব কম সংখ্যক যানবাহন চলাচল করছে।
‘সখিপুর বাঁচাও সংগ্রাম কমিটি’র নেতাকর্মীরা তাদের দাবি আদায়ের জন্য র্যালি এবং শ্লোগান দেয়। বুধবার রাতে পুলিশ সুপার এবং এডিএম সাথে সখিপুর সংগ্রাম কমিটির বৈঠক কোন সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
বুধবার সখিপুর সংগ্রাম কমিটি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে ম্যাজিস্ট্রেট, পাঁচ পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়।
