২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে আহতদের চিকিৎসায় এক দিনের বেতন দান করেছেন শিক্ষক সমিতির সদস্যরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবারের ঘটনায় আহতদের চিকিৎসা বাবদ এক দিনের বেতন দান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এছাড়াও সংঘর্ষের ঘটনায় উচ্চ আদালতের বিচারককে প্রধান করে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আগামী ২৫ দিনের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে বৈঠকে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

পুলিশের গুলিতে নিহত ছাত্র মোশারফ হোসেন শামীমের মৃত্যুতে বৈঠকে শোক প্রকাশ করা হয় এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবী জানানো হয়।

পরে শিক্ষক সমিতির ব্যানারে ক্যাম্পাসে শোক র‌্যালী ও সমাবেশ করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থী শূণ্য হয়ে পড়লেও শিবির ও ছাত্রদল ক্যাডাররা অবস্থান নিয়ে ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে বলে সূত্র জানায়।