২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বান্দরবান সফর

ইউরোপীয় কমিশনের (ইসি) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার পাঁচ দিনের সফরে বান্দরবান এসেছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

সূত্র জানায়, প্রতিনিধি দলটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত বান্দরবানের এনজিও তৈমু, কৈননিয়া, তাজিংডং এবং কারিতাস এর উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করেন। আগামী ১৯ মে পর্যন্ত ইসি প্রতিনিধি দলটি বান্দরবানে অবস্থান করবেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন ইসি’র ফার্স্ট সেক্রেটারি নিকোলাস টেইলর। প্রতিনিধি দলে আরো রয়েছেন- অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইস্টিফান লক, ফেব্রিজিও সেন্সি।