২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতি প্রতিমন্ত্রী বুধবার দেশে ফিরছেন

সড়ক দুর্ঘটনায় আহত সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান চিকিৎসা শেষে ব্যাংকক থেকে বুধবার দেশে ফিরবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

নেত্রকোনা থেকে সরকারী সফর শেষে ঢাকায় ফেরার পথে ১৫ এপ্রিল তিনি ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হন।

চিকিৎসকদের পরামর্শে তাঁকে ব্যাংককের বামরুন গ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে ১৮ এপ্রিল তাঁর ডান পায়ে  অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।