বিশ্ব টেলিযোগাযোগ দিবস বুধবার
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হবে।
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ টেলিলিংক গ্রুপ ও মোবাইল ফোন ব্যবসায়ী এ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী কর্মসূচি মঙ্গলবার শুরু হচ্ছে। বিএমবিএ ও টেলিলিংকের উদ্যোগে টেলিলিংক টেলিযোগাযোগ পুরস্কার ২০০৬ প্রদান করা হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে পুরস্কার অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন।
টেলিযোগাযোগ দিবসে বুধবার সকালে শাহবাগ এভিনিউ থেকে টিএসসি, বাংলা একাডেমী, দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালী বের করা হবে।
