২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের টেকনাফে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০

কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফ নাইট্যং পাহাড়ের কাছে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে একটি ‘চাঁদের গাড়ি’ দুর্ঘটনায় একজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে আসার পথে চাঁদের গাড়িটির ষ্টিয়ারিং ভেঙ্গে নাফ নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোহিঙ্গা সৈয়দুল আমিন (৬৫) নিহত হয় ও আহত হয় আরো ১০জন।

আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।