২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোটকা মাছ খেয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ২ জনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ার হুইচেনপাড়া গ্রামে শুক্রবার পোটকা মাছ খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটযাখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

নিহতরা হলো কৃষক ফোরকান (২৫) এবং তার নানী আমেনা খাতুন (৯০)।

একই ঘটনায় পোটকা মাছ খেয়ে গুরুতর অসুস্থ ফোরকানের স্ত্রী রেহানা বেগম (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, তারা শুক্রবার দুপুরে তারা পোটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে নাতি ও নানীর মৃত্যু হয়।