নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কিসমতপুর গ্রামে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।
নিহত মায়ের নাম তাহেরা বেগম (৪৫) ও ছেলের নাম সোহেল (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেগমগঞ্জ উপজেলার কিসমতপুর গ্রামের জমাদ্দার বাড়ির তাহেরা বেগম ও সোহেল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার সময় ঘরের পার্শ্বের নলকূপ থেকে পানি আনতে গিয়ে সেখানে জীবন্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তারা মারা যায়।
