দক্ষিণাঞ্চলের ২৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অভ্যান্তরীন ২৮টি রুটে এমএল (৬৫ ফুটের কম দীর্ঘ) আকারের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএ’র বরিশাল নৌ-বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আ. মালেক উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
এদিকে দুই নং হুশিয়ারি সংকেত দেখানোর পরও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল লঞ্চ ঘাটে সিগন্যালপোস্টের বাতি জ্বালানো হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়।
