২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু, অজ্ঞাতনামার লাশ উদ্ধার

রাজধানীর মিরপুর এলাকার পুলিশ স্টাফ কোয়ার্টারের পুকুরে ডুবে বৃহস্পতিবার এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মৃতের নাম মোহাম্মদ নাজমুল হাসান। সে পরিকল্পনা কমিশনের কর্মকর্তা তৈয়বুর রহমানের ছেলে ও কাফরুলের ২/২৩ মিরপুর পুলিশ স্টাফ কোয়ার্টারের বাসিন্দা।

পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন বন্ধুর সাথে পুকুরে গোসল করার সময় নাজমুল ডুবে যায়।

পারিবারিক সূত্র জানায়, বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য নাজমুল সকালে বাসা থেকে বের হয়ে যায়। খেলার পর সে পুকুরে গোসল করতে যায়।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ও তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে পুলিশ রাজধানীর তেজগাঁও থানার আগারগাঁও এলাকা থেকে অজ্ঞাতনামা একজনের (৫০) মৃতদেহ উদ্ধার করেছে। সকালে আগারগাঁওয়ের একটি সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে তেজগাঁও পুলিশ জানায়।