২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই-রাজশাহী রুটে আবার বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মটর শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবারও চাঁপাই- রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে টানা ৫ দিন বাস চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের অভ্যান্তরীণ দ্বন্দ্ব নিরসনের পর এবার আন্তজেলা শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানায়, সকালে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী ডাকাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দুই শ্রমিকের মধ্যে তর্ক বিতর্কের পর রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের বাস সরিয়ে নিলে নতুন করে অচলাবস্থা দেখা দেয়।

রাজশাহীর শ্রমিকরা চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানা বালিয়াঘাট্টা থেকে গাড়ি চালালেও নিরাপত্তার কারনে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা গাড়ি নিয়ে রাজশাহী যাচ্ছেন না বলে জানান অনেক শ্রমিক।

চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সমস্যা নিরসনের জন্য রাজশাহী শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।