কোনও সন্ত্রাসী দলকে এদেশের মাটি ব্যবহার করতে না দিতে বাংলাদেশ বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনও সন্ত্রাসবাদী সংগঠন বা চক্রকে অপর দেশে অপরাধ ও নাশকতামূলক তৎপরতা চালাতে না দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।
রাজধানীর একটি হোটেলে শুক্রবার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে অপরাধ ও নাশকতামূলক তৎপরতা চালাতে বিদেশের মাটি ব্যবহারকে আমরা বিরোধিতা জানাই। কেননা, আমরা বিশ্বাস করি, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় না থাকলে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।
