চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিডিআর বিএসএফ মুখোমুখি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মুখোমুখি অবস্থানে রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, কিরণগঞ্জের আট কিলোমিটার এলাকা জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়েছে।
গ্রামবাসীরা দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের আশঙ্কায় এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে।
বিডিআর সূত্র জানায়, বুধবার ভারতীয় একজন পাচারকারীকে আটক করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিডিআর ও বিএসএফ’র মধ্যে এ ব্যাপারে বুধবার ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। কোনও ফলপ্রসূ আলোচনা ছাড়াই ফ্ল্যাগ মিটিং শেষ হওয়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটে।
