দোহারে বিএনপি সন্ত্রাসীদের আক্রমণে আহত খলিল কাজী মারা গেছে
দোহারে গত ১৬ এপ্রিল আওয়ামী লীগের কর্মী সভায় বিএনপি’র সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত খলিল কাজী বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে.....রাজেউন)।
বাদ আছর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজার পর দাফন করা হবে বলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানাজায় সকল স্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা খলিল কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
