পটুয়াখালীর বাউফলে জবাই করে যুবক হত্যা
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চৌতি গ্রামে সোহাগ (২০) নামের এক যুবককে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রোববার স্থানীয় কয়েকজন যুবক সোহাগকে তার বাড়ি থেকে জরুরী কাজের কথা বলে ডেকে নিয়ে গেলে সে আর ফিরে আসেনি। পরে সোমবার সকালে বাউফল পুলিশ চৌতা গ্রামের একটি খাল থেকে তার জবাই করা লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা প্রথমে সোহাগের হাত-পায়ের রগ কাটে এবং পরে জবাই করে বলে পুলিশ জানায়।
এদিকে ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
