রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপনে চীনের সাহায্য চাইবে সরকার
পাবনার ঈশ্বরদীতে বহুল প্রতিক্ষীত রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প (আরএনপিপি) স্থাপনে সরকার চীনের কাছে সহজ শর্তে ঋণ চাইবে। কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, ইআরডি চীন সরকারের কাছে পাঠাতে ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে।
ইআরডি সূত্র জানায়, ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ এ সপ্তাহের মধ্যে প্রস্তাবনাটি চূড়ান্ত করে ফেলবেন।
খসড়ায় বলা হয়েছে, দেশের চলমান বিদ্যুত সঙ্কট মোকাবেলায় রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন জরুরী হয়ে পড়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সরকার চীনের সহযোগিতা চায়।
